বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরলেন আরো ৫২ বাংলাদেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরেছেন আরো ৫২ জন বাংলাদেশি। আজ বৃহস্পতিবার (১১ মে) সকা‌ল সা‌ড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দে‌শে ফেরে‌ন তারা।

এর আগে বুধবার ১৭৬ বাংলা‌দে‌শি পোর্ট সুদান থে‌কে সুদানের বদর এয়ারলাইনসের বি‌শেষ ফ্লাই‌টে জেদ্দায় পৌঁছান, যাদের মধ্যে ৫২ জন দে‌শে ফি‌রে এলেন আজ। রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবা‌সের দেওয়া তথ‌্য অনুযায়ী, আজকের ম‌ধ্যে কাতার এয়ারলাইনসে আরো ১৩০ জন ও মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ২৩৮ জনের দেশে ফেরার কথা র‌য়ে‌ছে।

সুদানে ক্ষমতার দ্বন্দ্বে গত কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। এমন প্রেক্ষাপটে গত সোমবার সুদান থেকে ১৩৬ জন বাংলাদেশি নাগরিককে জেদ্দা হয়ে ঢাকায় ফিরিয়ে আনা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD