শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সুন্দর সমাপ্তির লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস রিপোর্টার : ঘরের মাঠে চলমান নিউ জিল্যান্ড সিরিজকে ছাপিয়ে এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেজ ছড়িয়ে পড়েছে। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে দলও ঘোষিত হয়েছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর এক ম্যাচ হাতে রেখেই কিউইদের বিপক্ষেও সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকপের ঠিক এমন পারফরম্যান্স ক্রিকেটারেদের মনোবল বাড়িয়ে দেবে কয়েকগুণ।

কিউইদের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জিতে বিশ্বকাপ মিশন শুরুর আগের সিরিজে সুন্দর সমাপ্তির লক্ষ্য লাল সবুজের প্রতিনিধিদের।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

৩-১ ব্যবধানে এরই মধ্যে এগিয়ে আছে দল;এবার মাহমুদুল্লাহদের পালা আরও ব্যবধান বড়ানোর। কিউইদের বিপক্ষে এই ম্যাচে খেলা হচ্ছে না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। দুইজনেকে বিশ্রামে রাখা সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের মিশন সফল হওয়ায় এবার পরীক্ষা নিরীক্ষার সুযোগ নিচ্ছে টিম ম্যানেজমেন্ট।

সাকিবের অবশ্য হালকা আঙুলে ব্যথা আছে। পুরোনো ব্যথা বাড়ায় তার বিশ্রাম বাধ্যতামূলক করেছে দল। এছাড়া মোস্তাফিজ, সাইফউদ্দিনকে বিশ্রাম দিয়ে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদকে খেলাতে চায় বাংলাদেশ।

সাকিব-মোস্তাফিজ না থাকলেও এই ম্যাচে বাংলাদেশের স্কোয়াডে বেশ কিছু রদবদল হতে পারে। সিরিজ নিশ্চিত হওয়াতে এখন পর্যন্ত মাঠে না নামা ক্রিকেটারদের বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজম্যান্ট। এ ক্ষেত্রে দলে ফিরতে পারেন সৌম্য সরকার, শামীম হোসেন ও তাসকিন আহমেদ। সাকিব-মোস্তাফিজ ছাড়াও বিশ্রামে রাখা হতে পারে মেহেদী হাসান-সাইফউদ্দিনকে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD