শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সুপার এইটের আগে বাংলাদেশকে যে পরামর্শ দিলেন তামিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে কয়জন ভেবেছিল বাংলাদেশ দল সুপার এইটে খেলবে? অফফর্মে থাকা দলটাকে নিয়ে বেশিরভাগ মানুষেরই ধারণা ছিল নেতিবাচক। তবে সেসব উড়িয়ে টাইগাররা ইতোমধ্যেই নিশ্চিত করেছে সুপার এইট।

পরের পর্বে বাংলাদেশের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তান। তাদের টপকে সেমি-ফাইনালে যাওয়া টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ এমনটাই মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

ইএসপিন ক্রিকইনফোর এক শোতে তামিম বলেন, ‘(হাসি) আসলে মিনি এশিয়া কাপ নয়। কঠিন হবে কাজটা। অ্যান্টিগার উইকেট কেমন আচরণ করে তাও দেখার ব্যাপার। বাংলাদেশ আগে অস্ট্রেলিয়ার সাথে আগে খেলবে তারপর ভারত। আমি জানি কাজটা কঠিন হবে।’

‘আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে এবং যেভাবে টুর্নামেন্ট এগোচ্ছে আসলে আগে থেকে কিছুই বলা যাচ্ছে না সামনে কী হবে। বোলিং ভালো হচ্ছে বাংলাদেশের, যদি ব্যাটিংটা ছন্দে ফিরে আসে তাহলে বাংলাদেশ নজর রাখার মত একটি দল হবে।’-যোগ করেন তিনি।

গ্রুপ পর্বের পরীক্ষায় পাশ করলেও বাংলাদেশ দলের ব্যাটিংয়ে উন্নতির জায়গা দেখছেন তামিম, ‘আসলে আমি বুঝতে পারছি ব্যাটিং কঠিন হচ্ছে এই টুর্নামেন্টে। আজকেও উইকেটে ব্যাটিং করা কঠিন ছিল। মাঝেমধ্যে নিজেকে আরেকটু বেশি ঢেলে দিতে হয়। আজকে যদি তানজিদের (তানজিদ হাসান তামিম) উইকেট দেখেন প্রথম বলে হিট করতে চাইলো। এই ধরনের কঠিন উইকেটে আসলে আরেকটু সময় নিতে হয়। সবাই ভালো ব্যাটার।’

‘তানজিদ দারুণ এক্সাইটিং, লিটনও (দাস) ভালো। (নাজমুল হোসেন) শান্ত বড় মঞ্চে নিজের সামর্থ্য দেখিয়েছে। আমার মনে হয় তারা উইকেটে আরেকটু সময় কাটানো দরকার। উইকেট বোলারদের পক্ষে কথা বলছে। ফলে এই বিষয়ের প্রতি সম্মান রেখে নিজেদের আরও ভালোভাবে কাজে লাগাতে হবে।’- যোগ করেন তামিম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD