বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সেতু ভেঙে নদীতে ট্রাক , যান চলাচল বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বেইলি সেতু ভেঙে ট্রাকের একাংশ নদীতে পড়ে গেছে। এতে করে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সেতুটিতে বালুভর্তি ট্রাকের ভিতর এক হেলপার আটকা পড়ে বলে জানা গেছে।

রোববার রাত ১১টার দিকে টাঙ্গাইল-বাসাইল সড়কের লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত বেইলি সেতুতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্ধার কাজ চালাচ্ছে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

স্থানীয়রা জানান, বালুভর্তি একটি ট্রাক টাঙ্গাইল থেকে বাসাইলের দিক যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি লাঙ্গুলিয়া বেইলি সেতুর ওপর দিয়ে পাড় হওয়ার সময় এর একাংশ দেবে যায়। এ সময় ট্রাকটির একাংশ নদীতে পড়ে যায়।

চালক ওই ট্রাকটি থেকে নিরাপদে নেমে যেতে পারলেও হেলপার আটকা পড়ে। খবর পেয়ে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে।

এ ব্যাপারে বাসাইল থানার ওসি হারুনুর রশিদ বলেন, ঘটনাস্থলে উৎসুক জনতা সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে। এ ঘটনায় একজন হেলপার আটকা পড়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারে কাজ করে যাচ্ছে।

উল্লেখ, এ সেতুটি ভেঙে যাওয়ায় বাসাইল ও সখীপুর উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর আগে গত সপ্তাহে তিন দফা বন্যায় বাসাইল দক্ষিণপাড়া এলাকায় একটি কালভার্ট ভেঙে যায়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD