সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এ কারণে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

রোববার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, আজ রোববার পর্যটকবাহী জাহাজগুলো সেন্টমার্টিন থেকে ইতোমধ্যে ফিরে এসেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) টেকনাফ বা কক্সবাজার থেকে আর কোনো জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে না। আবহাওয়ার পরিস্থিতি যত দিন ভালো না হচ্ছে। তত দিন এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

তিনি আরও বলেন, কক্সবাজার, চট্টগ্রাম ও টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে মোট ৮টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD