বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সেন্টমার্টিনে লোকজন আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মে, ২০২৩

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব থেকে জানমাল রক্ষায় সেন্টমার্টিনে লোকজন আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছে। তাদের নিরাপদে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে কাজ করছে সিপিপি ও রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।

শনিবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য খোরশেদ আলম।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সমুদ্রে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ইতিমধ্যে বাতাসের গতিবেগ বাড়তে শুরু করেছে। তাই আমরা সেন্টমার্টিনের বিভিন্ন গ্রামের লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছি। এখানে দেড় শতাধিক স্বেচ্ছাসেবক রয়েছে। আমি নিজে বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে নিরাপদে নিয়ে আসছি।’

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা সেন্টমার্টিনে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। নেভি, কোস্টগার্ড, পুলিশসহ সেন্টমার্টিনে ৩৭টি সরকারি স্থাপনা রয়েছে। সেখানকার সরকারি স্থাপনাগুলো সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহারের জন্য বলা হয়েছে।’

এছাড়া, সেন্টমার্টিনের সকল হোটেল-মোটেল-রিসোর্ট আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘মোখার প্রভাবে বাতাস বেড়ে যাওয়ায় সেন্টমার্টিনের বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এখানকার প্রায় ২ শতাধিক হোটেল-মোটেল-রিসোর্ট আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। লোকজন জানমাল রক্ষায় এসব স্থাপনায় আশ্রয় নিতে পারবেন।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD