সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৪ জন দগ্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২০

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি চায়ের দোকানের সেপটিক ট্যাংক বিস্ফোরণে দোকানদারসহ ৪ জন দগ্ধ হয়েছেন।

রবিবার সকাল ১১ টায় উপজেলার আড়াইহাজার বাজারের হরমুজ আলীর চায়ের দোকানে এ ঘটনা ঘটে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন- নরসিংদীর শিবপুরের জয়নাব আলীর ছেলে মনসুর (৫০), চায়ের দোকানদার আড়াইহাজারের মনপুরা এলাকার আব্দুস সাত্তারের ছেলে হরমুজ আলী, কান্দাপাড়া এলাকার রমিজউদ্দিনের ছেলে আলম (৫২) ও রমজানের ছেলে ইব্রাহীম (২৬)।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের আড়াইহাজার স্টেশনের ইনচার্জ মো শাহজাহান জানান, প্রথমে গ্যাসের মধ্যে কে বা কারা সিগারেট খেয়ে ফেলেছেন। আগেই সেপটিক ট্যাংকে কিছু গ্যাস জমা ছিল। পরে সেই গ্যাসের সাথে সিগারেটের আগুনে বিস্ফোরণ হয়ে সেখানে আগুন লেগে যায়। আহতদের আশঙ্কাজনকভাবে ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD