শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ভাই-বোনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুরে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- সুমাইয়া আক্তার (১৪) এবং আবদুল মালেক (২৩)।

শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি ট্রেনের নিচে কাটা পড়ে তারা।

চট্টগ্রাম জিআরপি পুলিশের ওসি কামরুল হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি কামরুল হাসান জানান, শুক্রবার ছুটির দিন বাবা-মায়ের সঙ্গে মিরসরাই বাওয়াছড়া লেকে বেড়াতে গিয়েছিল দুই ভাই-বোন। সন্ধ্যায় ফেরার সময় রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলছিল শ্রবণ প্রতিবন্ধি তরুণ আবদুল মালেক। এ সময় ঢাকা অভিমুখী একটি ট্রেন আসতে দেখে ভাইকে সরিয়ে দিতে দ্রুত রেললাইনে ছুটে যায় ছোট বোন সুমাইয়া।

এসময় ট্রেন দ্রুত চলে আসায় দুই জনই ট্রেনের নিচে কাটা পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD