বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সেলফি তুলে পদ্মা সেতুতে ৯ বাইকার জরিমানার কবলে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

উদ্বোধনের পরে প্রায় ১০ মাস পর প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের সুযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে এ সুযোগ এলেও অনেক চালকই মানছেন না কর্তৃপক্ষের নির্দেশনা। সেতুতে সেলফি তোলাসহ নানা উপায়ে নিয়ম ভাঙছেন মোটরসাইকেলচালকরা। ফলে জরিমানা গুনলেন ৯ মোটরসাইকেলচালক।

আজ শুক্রবার (২১ এপ্রিল) ঈদ যাত্রায় নিয়ম ভাঙার দায়ে ৯ মোটরসাইকেলচালকের কাছ থেকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক পুলিশ। এর মধ্যে কেউ সেতুতে দাঁড়িয়ে ছবি তুলছিলেন, কেউ লেন না মেনে চলছিলেন।

মুন্সীগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পদ্মা সেতুতে অভিযান শেষে মোট ৯ জনের কাছ থেকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোটরসাইকেল চলাচলের জন্য নির্দিষ্ট লেন থাকার পরেও অনেকে মানছেন তা। অনেকেই লেনে মোটরসাইকেল থামিয়ে সেলফি নিচ্ছেন। এসব কারণে সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক জরিমানা করা হয়েছে।

কিছু শর্ত সাপেক্ষে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়। এর মধ্যে শর্ত ছিল- সেতুতে দাঁড়িয়ে কোনো অবস্থাতেই ছবি তোলা যাবে না এবং নির্দিষ্ট লেনের বাইরে যাওয়া যাবে না। কিন্তু তারা শর্ত ভঙ্গ করায় ট্রাফিক আইনে এই জরিমানা করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD