রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

সোনার দামে ফের নতুন রেকর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

দেশের বাজারে সোনার দামে আবারও নতুন রেকর্ড করেছে। প্রতি ভরিতে ভালো মানের সোনার দাম বেড়েছে এক হাজার ৯৩৬ টাকা। এখন থেকে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকায়। আগামীকাল সোমবার থেকে সারা দেশে সোনার নতুন এই দর কার্যকর হবে।

রবিবার (২৫ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এই মূল্যবৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ২২ হাজার ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ চার হাজার ৬৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮৬ হাজার ৫৪৭ টাকা করা হয়েছে।
অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার ভরি দুই হাজার ১০০ টাকা।

২১ ক্যারেটের রুপার ভরি দুই হাজার ছয় টাকা এবং ১৮ ক্যারেটের রুপার ভরি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD