শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে যা করবেন চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, দাবি ট্রাম্পের সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন ইউক্রেনকে ইউরেনিয়াম দিচ্ছে যুক্তরাজ্য, যে বার্তা দিল রাশিয়া তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

সোনা বাবুর দাম ১৫ লাখ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী বটতলা গ্রামের প্রবাসী কামরুল ইসলামের স্ত্রী জয়নব বেগম তার ষাড়ের নাম রেখেছেন সোনা বাবু। কোরবানি ঈদের জন্য প্রস্তুত করা এই ষাড়ের ওজন প্রায় ৩৫ মণ। সাড়ে ৯ ফুট লম্বা ও সাড়ে ৫ ফুট উচ্চতা। বিক্রির জন্য সোনা বাবুর দাম চাচ্ছেন ১৫ লাখ টাকা।

সাড়ে ৩ বছর আগে জয়নব বেগমের খামারেই জন্ম হয় কালো ও সাদা রঙের ফিজিএম প্রজাতির এই ষাড়টির। এরপর থেকে কোনো প্রকার ক্ষতিকর ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে লালন-পালন করা হচ্ছেন। শান্ত প্রকৃতির হওয়ায় গৃহবধূ জয়নব বেগম শখ করে ষাড়টির নাম রেখেছে সোনা বাবু। জয়নবের স্বামী কামরুল ইসলাম সিঙ্গাপুরে চলে যাবার পর থেকে সোনা বাবুকে লালন-পালন শুরু করেন তিনি। এ কাজে সহযোগিতা করেন তার শ্বশুড়-শাশুরী। এবার কোরবানির ঈদে এই সোনা বাবুকে বিক্রি করা হবে।

জয়নব বেগম বলেন, শখ করে ষাড়টির নাম রেখেছি সোনা বাবু। উপজেলা প্রাণিসম্পদ অফিসের পরামর্শক্রমে ক্ষতিকর ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে ষাড়টিকে বড় করছি।

তিনি আরও বলেন, ষাড়টি কিনতে বাড়িতে লোকজন আসছেন। তারা দাম ৮-৯ লাখ টাকা বলেছেন। কিন্তু আমার চাহিদা ১৫ লাখ টাকা।

দেলদুয়ার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনায়েত করিম জানান, ষাড়টির লালন-পালনের জন্য গৃহবধূ জয়নব বেগমকে নিয়মিত পরামর্শ নেন। কোনো প্রকার ক্ষতিকর ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে ষাড়টিকে এ পর্যন্ত তৈরি করেছেন। এটি উপজেলার মধ্যে সবচেয়ে বড়।

তিনি বলেন, আশা করি গৃহবধূ করোনাকালীন সময়েও ষাড়টির ন্যায্য মূল্য পাবেন। তবেই তার পরিশ্রমের সার্থকতা আসবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD