সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

সোমবার রাত থেকে মানিকগঞ্জের সাত এলাকা রেড জোন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

করোনা সংক্রামণ রোধে মানিকগঞ্জের সাতটি এলাকা রেড জোন হিসেবে ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে মানিকগঞ্জের জেলা প্রশাসক। অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ওই এলাকাগুলোকে রেড জোনে উল্লেখ করা হয়।

সোমবার (১৫ জুন) রাত ৮ টা থেকে ৪ জুলাই পর্যন্ত ওই এলাকাগুলো রেড জোনের আওতায় থাকবে বলে সাংবাদিকদের জানান মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

রেড জোন ভুক্ত এলাকাগুলো হলো মানিকগঞ্জ পৌরসভার গঙ্গাধরপট্টি, পশ্চিম দাশড়া, উত্তর সেওতা ও সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ও ধানকোড়া ইউনিয়ন এবং সিংগাইর উপজেলার সিংগাইর পৌরসভা ও জয়মন্টপ ইউনিয়ন।

রেড জোন ঘোষিত এলাকার কোনো ব্যক্তি ঘর থেকে বের হতে পারবেন না। এই এলাকার কেউ বাইরে কিংবা বাইরের কেউ এই এলাকায় আসা যাওয়া করতে পারবেন না। সকল ধরণের শপিং মল, দোকানপাট বন্ধ থাকবে।

মসজিদে নামাজের সময় ইমাম মুয়াজ্জিনসহ ৫ জন এবং জুমার নামাজে সর্বোচ্চ ১০ জন থাকতে পারবেন। যথারীতি আওতামুক্ত থাকবে সাংবাদিকসহ জরুরী সেবায় নিয়োজিত ব্যক্তি, সরকারী ও ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান, শিল্প কারখানায় কর্মরত ব্যক্তি ও তাঁদের বহনকারী গাড়ী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD