সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা গাজায় শিশুদের ঘুড়ি ওড়ানো নিয়ে ইসরাইলের হুমকি সামরিক শক্তিতে তুরস্ক এত শক্তিশালী হলো কীভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প

সোহরাওয়ার্দী উদ্যানে গান গেয়ে ৭ মাদকসেবীকে হাতেনাতে ধরল পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
সোহরাওয়ার্দী উদ্যানে গান গেয়ে ৭ মাদকসেবীকে হাতেনাতে ধরল পুলিশ

রাজধানীর শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে অভিনব এক কৌশল অবলম্বন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ।

ছদ্মবেশে গান গাওয়ার আড়ালে অভিযান চালিয়ে মাদকসহ সাতজন মাদকসেবী ও মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. মামুনুর রহমান (২৪), মো. রানা (১৯), সজীব অধিকারী, মো. শহীদুল ইসলাম (৪২), মো. রাকিব হোসেন (১৯), মো. আল আমিন (১৯) ও মো. মাছুম ভূঁইয়া (২৪)।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এসব তথ্য জানান।

তিনি জানান, গত বুধবার রাতে শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার একটি বিশেষ টিম সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে মাদকসেবী ও কারবারিদের বিচরণ ঠেকাতে সাধারণ পোশাকে ছদ্মবেশ ধারণ করে।

অভিযানের অংশ হিসেবে তারা গানের আসর জমানোর মতো অভিনব কৌশল অবলম্বন করে। এতে মাদকসেবী ও ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের না পেয়ে সেখানে সমবেত হলে তাদের অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতার ব্যক্তিদের রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে পাঠানো হয়। আদালত তাদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেন।

মাদক নির্মূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের সৃজনশীল ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD