মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি আগুনে পুড়ে দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশির মৃত্যু  রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্তে অনড় মালয়েশিয়া ভারতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়ার সিদ্ধান্ত হয়নি নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ আমরা এখন আঞ্চলিক শীর্ষ শক্তি, বৈশ্বিক শক্তিগুলোরও প্রতিদ্বন্দ্বী: ইরান সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছর কারাদণ্ড যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন চিফ হুইপ

সৌদিতে আরও শিথিল হচ্ছে লকডাউন, খুলছে মসজিদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস মহামারির কারণে জারি করা লকডাউন আরও শিথিল করছে সৌদি আরব। আগামী ৩১ মে থেকে ২০ জুন পর্যন্ত মক্কার বাইরের সব মসজিদ খুলে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

মঙ্গলবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে মক্কা ছাড়া দেশের বাকি সব এলাকায় বিকেল ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত জারি করা কারফিউতেও পরিবর্তন আনা হচ্ছে।

সরকারি-বেসরকারি উভয় খাতের কর্মীদেরই কাজে ফেরার অনুমতি দেয়া হবে। এছাড়া অভ্যন্তরীণ ফ্লাইট চালু এবং দেশের মধ্যে ভ্রমণের ব্যাপারেও নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

করোনা মহামারি নিয়ন্ত্রণে গত ২৩ মার্চ থেকে ২১ দিন দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। পরে এ নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হয়।

তবে অর্থনৈতিক চাপ কমাতে এপ্রিলের শেষের দিকে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। পবিত্র রমজান মাসে শপিংমলসহ সবধরনের পাইকারি ও খুচরা পণ্য বিক্রয়কেন্দ্রগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয় প্রশাসন।

নির্দেশনায় বলা যায়, শপিংমল, দোকানে কিংবা সড়কে কোনো অবস্থাতেই পাঁচজনের বেশি এক জায়গায় জড়ো হওয়া যাবে না। এই আইন অমান্যকারীর জন্য বিভিন্ন ক্যাটাগরিতে জরিমানার বিধান রেখেছে দেশটি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, সৌদি আরবে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৭৪ হাজার ৭৯৫ জন। মারা গেছেন ৩৯৯ জন। আক্রান্তদের মধ্যে ৪৫ হাজারেরও বেশি ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD