সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হন বেনজীর রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

সৌদির সঙ্গে মিলিয়ে ঈদ পালন করবে পাকিস্তান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের মতো পাকিস্তানও ২৭ মে পালন করবে ঈদুল আজহা। দেশটির রুইয়াত-ই-হিলাল কমিটি ঘোষণা করেছে, আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার (১৭ মে) করাচিতে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ইসলামাবাদ, লাহোর, কোয়েটা ও পেশোয়ারেও জোনাল কমিটির সভা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রুইয়াত-ই-হিলাল কমিটির চেয়ারম্যান মাওলানা আব্দুল খাবির আজাদ জানান, দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার ছিল এবং বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার সাক্ষ্য পাওয়া গেছে।

এর ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১৪৪৭ হিজরির ১ জিলহজ হবে ১৮ মে (সোমবার) এবং ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন পাকিস্তান স্পেস এন্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) পূর্বাভাস দিয়েছিল, ১৭ মে নতুন চাঁদের জন্ম হবে এবং আবহাওয়া অনুকূলে থাকলে ওইদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সুপারকো জানিয়েছিল, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ১৮ মে ১ জিলহজ এবং ২৭ মে ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা ছিল। বাংলাদেশে ঈদ কবে উদযাপিত হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD