বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সৌদি আরবে ঘুমন্ত অবস্থায় চার বাংলাদেশির মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কা ও জিজান শহরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চার বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তিরা হলেন আবুল হাসেম, বেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম ও শওকত ওসমান।

বুধবার খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রিয়াদ, মক্কা ও জিজানে হৃদরোগে আক্রান্ত হয়ে এবং ঘুমন্ত অবস্থায় এ চার বাংলাদশির মৃত্যু হয়। মঙ্গলবার আবুল হোসেন (৩৫) মক্কা নগরীর সারা মনসুর এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের আশেকেরপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম হাবিবুর রহমান।

মোহাম্মদ বেলাল উদ্দিন (৩২) মক্কা মিসফাল্লাহর দাহালা রোডে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বেলাল উদ্দিন কক্সবাজার জেলার রামু উপজেলার উল্টাখালী ফকির বাবার কবর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম শাহ আলম।

অপরদিকে জাহাঙ্গীর আলম (৪২) রিয়াদের হারায়া নামক এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান। তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাড়ীকোটা গজারিয়ার বাসিন্দা। তাঁর বাবার নাম ছিদ্দিকুর রহমান।

সর্বশেষ শওকত ওসমান (৪০) জিজান শহরের নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঈদমনি গ্রামের বাসিন্দা। স্থানীয় পুলিশ এসে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD