সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

সৌদি আরবে বিমানের আরও ১২ বিশেষ ফ্লাইট ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশী কর্মীদের ফেরাতে আরও ১২টি বিশেষ (নন শিডিউল) ফ্লাইটের অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিমান সূত্রে এ তথ‌্য জানা গেছে।

জেদ্দাগামী যেসব যাত্রীর ২২-২৪ মার্চের মধ্যে টিকিট ছিল তাদের ফ্লাইট ৩০ সেপ্টেম্বর, ২৮ সেপ্টেম্বর বিমানের বুকিং কাউন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।

২৫-২৮ মার্চে যাদের টিকিট ছিল তাদের ফ্লাইট ১ অক্টোবর এবং বুকিংয়ের জন্য ২৯ সেপ্টেম্বর যোগাযোগ করতে হবে।
২৯-৩১ মার্চে যাদের টিকিট ছিল তাদের ফ্লাইট ৪ অক্টোবর, বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে ৩০ সেপ্টেম্বর।

১ থেকে ৪ এপ্রিলে যাদের টিকিট ছিল তাদের ফ্লাইট ৫ অক্টোবর তাদের যোগাযোগ করতে হবে ১ অক্টোবর। ৫-৮ এপ্রিলের মধ্যে যাদের টিকিট ছিল তাদের ফ্লাইট ৬ অক্টোবর এবং বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে ২ অক্টোবর।

রিয়াদগামী যেসব যাত্রীর ২২-২৩ মার্চে টিকিট ছিল তাদের ফ্লাইট ২ অক্টোবর (১ অক্টোবর রাত সাড়ে ১২টা) এবং যোগাযোগ করতে হবে ২৯ সেপ্টেম্বর।

২৪-২৫ মার্চে যাদের টিকিট ছিল তাদের ফ্লাইট ৪ অক্টোবর (৩ অক্টোবর রাত সাড়ে ১২টা) এবং যোগাযোগ করতে হবে ৩০ সেপ্টেম্বর। ২৬-২৭ মার্চের মধ্যের টিকিটধারীদের ফ্লাইট ৯ অক্টোবর (৮ অক্টোবর রাত সাড়ে ১২টা) এবং যোগাযোগ করতে হবে ৩ অক্টোবর।

২৯-৩০ মার্চের টিকেটধারীদের ফ্লাইট ১১ অক্টোবর (১০ অক্টোবর রাত সাড়ে ১২টা) এবং যোগাযোগ করতে হবে ৪ অক্টোবর। এছাড়া, দাম্মামগামী যেসব যাত্রীর টিকিট ১৬-১৯ মার্চের মধ্যে ছিল তাদের ফ্লাইট ১ অক্টোবর এবং যোগাযোগ করতে হবে ২৮ সেপ্টেম্বর। ২১-২৪ মার্চের টিকিটধারীদের ফ্লাইট ৩ অক্টোবর এবং যোগাযোগ করতে হবে ৩০ সেপ্টেম্বর। এছাড়া ২৬-৩০ মার্চে যাদের টিকিট ছিল তাদের ফ্লাইট ৫ অক্টোবর এবং তাদের যোগাযোগ করতে হবে ১ অক্টোবর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD