রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি ভ্রমণে নতুন নিয়ম প্রকাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব দেশটিতে করোনা সংক্রমণ ঠেকাতে বেশ কিছু দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রবেশের অনুমতি রয়েছে এমন দেশ থেকে কোনও ব্যক্তি টিকা নেয়া ছাড়া সৌদিতে প্রবেশ করতে চাইলে তাকে নিজ খরচে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

করোনার সংক্রমণ রোধে সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে জানায় সৌদি গেজেট। সেখানে বলা হয়েছে, আগামী ২০ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সেক্ষেত্রে টিকা নেয়া ছাড়া সৌদিতে পৌঁছানো সব ভ্রমণকারীকে সাতদিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

কোয়ারেন্টিনে থাকা অবস্থায় কোনও স্বাস্থ্য ঝুঁকি নেই এই মর্মে ঘোষিত হলেই সেখান থেকে বাইরে বের হতে পারবেন সৌদিতে প্রবেশকারী ব্যক্তি। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের নজরদারিতে এই কোয়ারেন্টিন সম্পন্ন করতে হবে। তাদের কারণেই হোম কোয়ারেন্টিন বাতিল হয়ে যায়। এছাড়া সৌদিতে পৌঁছানোর প্রথম ও সপ্তম দিনে আরটি-পিসিআর টেস্ট করাতে হবে ভ্রমণকারীকে।

এদিকে সৌদিতে আগত ব্যক্তিরা কিভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সম্পন্ন করবে তা জানিয়ে সোমবার আরেকটি বিজ্ঞপ্তি দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ)। সেখানে বলা হয়েছে, টিকা না নিয়ে সৌদি প্রবেশকারীদের নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD