ক্রীড়া প্রতিবেদক : ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সৌম্য সরকার ও সালমান হোসেন ইমন। দুজনের জোড়া ফিফটি লিড বড় করছে ওয়ালটন সেন্ট্রাল জোন। তবে হাফ সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি সালমান। ধ্রুপদী ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছেন সৌম্য।
৩ উইকেটে ওয়ালটনের রান ৪৬৭। লিড ২৪৮ রানের। এর আগে বিসিবি নর্থকে ব্যাটিংয়ে পাঠিয়ে ২১৯ রানে আটকে দেয় ওয়ালটনের বোলাররা। মিজানুরের ১৬২ ও মিঠুনের ১৭৬ রানে দ্বিতীয় দিনই লিড নেয় ওয়ালটন। দুই উদ্বোধনী ব্যাটসম্যান কেউ ডাবল সেঞ্চুরি না পেলেও দলের হয়ে অবদান রেখেছেন।
পরবর্তীতে সালমান ও সৌম্যর ব্যাটে লিড বড় করে বিসিএলের দুইবারের চ্যাম্পিয়নরা। তৃতীয় উইকেট জুটিতে ১১০ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান। সানজামুলের বল সুইপ করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দেন ৫৩ রান করা সালমান।
সৌম্যর নতুন সঙ্গী মোসাদ্দেক হোসেন সৈকত।