শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে যা করবেন চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, দাবি ট্রাম্পের সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন ইউক্রেনকে ইউরেনিয়াম দিচ্ছে যুক্তরাজ্য, যে বার্তা দিল রাশিয়া তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

স্কুল-কলেজে গ্রীষ্মের ছুটিতে ‘কর্মমুখী শিক্ষা’ চালু হবে: তারেক রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

স্কুল-কলেজে গ্রীষ্মের ছুটি (সামার ভ্যাকেশন) চলাকালে ‘কর্মমুখী শিক্ষার কোর্স’ চালু করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার বিকালে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান।

লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেম ও নেতৃত্বে উদ্বুদ্ধ করার জন্য স্কাউট, বিএনসিসি, ‘নলেজ বেইজড’ শিক্ষা, খেলাধুলা ন্যূনতম আকারে বাধ্যতামূলক করার ব্যাপারেও আগ্রহের কথা জানান তারেক রহমান।

তিনি বলেন, আপনারা যাদের নিয়ে কথা বলছেন, তারা জাতির ভবিষ্যৎ। তারা যদি ডিসিপ্লিন হয়, তাহলে দেশ এগিয়ে যাবে। স্কুলে স্কাউট, বিএনসিসি ছিল। এর মাধ্যমে বাচ্চারা ডিসিপ্লিন থাকত।

তারেক রহমান বলেন, আমার ইচ্ছা আছে, আমরা যদি আগামী দিনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারি, তাহলে এই বিষয়গুলো পুরোদমে চালু করব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্কুল-কলেজে সামার ভ্যাকেশনটা ভাগ করে নিতে পারি। যে কয় দিন ছুটি থাকে সেই সময়টা আমরা কাজে লাগাতে পারি। বাচ্চারাও রাগ করতে পারে, তারা মনে করতে পারে তাদের ছুটি কমে গেল।

তিনি বলেন, আমরা ছুটির সময়টা প্রশিক্ষণের জন্য ভাগ করে নেব। এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা আছে, বিষয় অনেক ডিটেইলস।

তিনি আরও বলেন, আমরা প্রাইমারি স্কুলে আরও বেশি গুরুত্ব দিতে চাই। শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, বর্তমানে এনাফ (যথেষ্ট) নয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD