শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্কুল শিক্ষার্থী আনুশকার রহস্যজনক মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে তার প্রেমিক দিহানকে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতাল থেকে বিকেল সোয়া ৪টার দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, নিহত শিক্ষার্থীর শরীরের উপরের দিকে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। তিনি আরও বলেন, নিহত শিক্ষার্থী আনুশকা নূর আমিনের প্রেমিক দিহানকে আটক করা হয়েছে। এছাড়া, হাসপাতালে তার সঙ্গে তিনজন এসেছিলো, তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

কলাবাগান থানার ওসি-তদন্ত আসাদুজ্জামান বলেন, আনুশকা নামের ওই শিক্ষার্থী তার প্রেমিক দিহানের বাসায় যান। সেখানে অজ্ঞান হয়ে পড়লে দিহান নিজেই তাকে হাসপাতালে আনেন। তাদের মধ্যে দুই মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD