বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিলো স্বামী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

যশোরের অভয়নগর উপজেলায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে হিরা বেগম (৩৩) নামে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়েছেন তার স্বামী।

বৃহস্পতিবার ভোরে উপজেলার চাকই-মরিচা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী বিল্লাল সরদার চাকই গরুহাটখোলাসংলগ্ন গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে।

হাসপাতালে দগ্ধ হিরা বেগম জানান, স্বামী বিল্লাল সরদার সামান্য কথা কাটাকাটির একপর্যায়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে বিলের দিকে দৌড়ে পালিয়ে যায়।

তিনি কাঁদতে কাঁদতে আরও বলেন, আমি ওই পাষণ্ড স্বামীর বিচার দাবি করছি।

এ বিষয়ে হিরা বেগমের মা উপজেলার ভাটপাড়া গ্রামের মজিদা বেগম জানান, চাকই গরুহাটখোলাসংলগ্ন গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে বিল্লাল সরদার অমানসিকভাবে তার মেয়েকে গায়ে আগুন দিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. টুম্পা কুণ্ডু বলেন, হিরা বেগমের বুক, পিঠ ও দুই হাতের সিংহভাগ পুড়ে ঝলসে গেছে। তার প্রাথমিক চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD