সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

স্ত্রীর হামলায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২০

স্ত্রীর হামলায় আহত চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই কামরুল হাসান (৪৩) ৩ মাসের অধিক সময় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুর এলাকায় স্ত্রীসহ তার ১ ছেলে ও ২ মেয়েকে নিয়ে ভাড়া বাসাতে থাকতেন এটিএসআই কামরুল হাসান।

পারিবারিক কলহের জের ধরে গত ১ মার্চ স্ত্রী জোহরা বেগম (৪০) তার স্বামী কামরুল হাসানের মাথায় হাসুয়ার কোপ দেয়। এতে গুরুতর আহত কামরুলকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, পরবর্তীতে রাজারাবাগ পুলিশ হাসপাতালে এবং সর্বশেষে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাত সাড়ে ৮ টার দিকে তিনি মারা যান।

তিনি আরো জানান, ঘটনার পর থেকে স্ত্রী পলাতক রয়েছে। তবে মাঝে মধ্যে আহত স্বামীর খোঁজ খবর নিতেন। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD