শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

স্থানান্তরের উদ্দেশে রওনা দিয়েছে রোহিঙ্গা বহনকারী ১০ বাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে রওনা হয়েছে রোহিঙ্গা বহনকারী ১০টি বাস। তবে প্রত্যেক বাসে কতজন করে রোহিঙ্গা আছে তা সঠিক ভাবে জানা যায়নি।

জানা গেছে বুধবার (৩ ডিসেম্বর) রাত থেকে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে উখিয়া ক্যাম্প থেকে তাদের চট্টগ্রামের পতেঙ্গায় নেয়া হচ্ছে। সেখান থেকে তাদের ভাসানচর নেয়ার কথা রয়েছে।

উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্প থেকে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যেতে উখিয়া কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট পয়েন্ট স্থাপন করা হয়েছে। এজন্য প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা ও খাদ্যসামগ্রী মজুত করা হয়। কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে রোহিঙ্গাদের ভাসানচরে নেয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে নৌবাহিনীর ১৪টি জাহাজ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্বেচ্ছায় ভাসানচরে যাওয়ার জন্য তালিকাভুক্ত রোহিঙ্গা পরিবারকেগুলোকে গতকাল বুধবার রাতে এবং আজ বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্প থেকে নিয়ে উখিয়া কলেজ মাঠে জড়ো করা হয়। সেখান থেকে এই পর্যন্ত ১০টি বাস রওনা দিয়েছে।

জানা যায়, প্রথম দুই মাস তাদের রান্না করা খাবার সরবরাহ করা হবে। এরপর নিজ নিজ বাসস্থানেই তারা রান্না করতে পারবেন বলে জানান সংশ্লিষ্টরা। এর আগে রোহিঙ্গাদের স্থানান্তর কার্যক্রম ঘিরে নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরের এই দ্বীপ ঘুরে আসে ২২টি এনজিওর প্রতিনিধি দল।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD