শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের দলীয় শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের দলীয় শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। মঙ্গলবার মন্ত্রণালয়ের নিজ কক্ষে টাঙ্গাইল ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করানোর পর তিনি এ আহ্বান জানান।

টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য জনাব মোঃ আজহারুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য জনাব মোঃ হাবিবুর রহমান শপথ গ্রহণ করেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ শপথগ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দলের সুনাম নষ্ট হয় এমন কোন কাজ কোনক্রমেই করা যাবে না। আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে যে সুনাম অর্জন করেছে তা দলীয় নেতা কর্মীদের সমুন্নত রাখতে হবে। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনা বাস্তবায়নে দলীয় নির্দেশনা মেনে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য নবনির্বাচিত সদস্যদের প্রতি আহবান জানান তিনি।
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে শেখ হাসিনার অঙ্গীকারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য। অর্থনৈতিকভাবে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে নির্ধারিত সময়ের আগেই কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন মোঃ তাজুল ইসলাম।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD