সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

স্বল্পসংখ্যক অভ্যন্তরীণ ফ্লাইট চলবে বিমানের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের আওতায় কঠোর লকডাউনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১ থেকে ৭ জুলাই সব অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। তবে শুধুমাত্র আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী পরিবহনের জন্য বিমান স্বল্পসংখ্যক অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করবে।

বুধবার (৩০ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক, জনসংযোগ তাহেরা খন্দকার জানিয়েছেন, এই সময়ে শুধুমাত্র আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী পরিবহনের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও কক্সজবাজার গন্তব্যে স্বল্পসংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে। এসব ফ্লাইটে শুধুমাত্র বিমানের টিকিটধারী আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীরা ভ্রমণের সুযোগ পাবেন।

১ থেকে ৭ জুলাইয়ের মধ্যে বাতিলকৃত ফ্লাইটগুলোর টিকেটধারী সব যাত্রী এই টিকিটের মাধ্যমে কোনো ধরনের অতিরিক্ত চার্জ প্রদান করা ছাড়াই পরবর্তী সময়ে (বিমানের আসন খালি থাকা সাপেক্ষে) ভ্রমণের সুযোগ পাবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD