শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

স্বামী-স্ত্রীর ঝগড়া, ৮ মাসের শিশুকে হত্যা করল বাবা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানীর দক্ষিণখান মুন্সি মার্কেট এলাকায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে বাবা তার ৮ মাসের শিশু আব্দুল কাদের জিলানী রাব্বিকে মেঝেতে আছড়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির বাবা রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ জানুয়ারি) রাতে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) আফতাব উদ্দিন শেখ শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে সংবাদ পাই দক্ষিণখান মুন্সি মার্কেট এলাকায় লিটনের ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে পিতা রফিকুল ইসলাম তার ৮ মাসের শিশুকে মেঝেতে আছড়ে হত্যা করেছে। এই ঘটনার পরপরই রফিকুল ইসলামকে আটক করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিশুটির মা রাহিমা খাতুন জানান, বাসা ভাড়া দিতে না পারায় ফুপুর বাসায় গিয়ে উঠি। সেখানে এসেও রাব্বির বাবা ঝগড়া করে। এক পর্যায়ে তিনি (রফিকুল ইসলাম) রাব্বিকে কয়েকবার মেঝেতে আছড়ে হত্যা করে।

জানা যায়, নিহত রাব্বির বাবা রফিকুল ইসলাম রিকশাচালক। দক্ষিনখান এলাকায় একটি বাসায় চার মাসের বাড়ি ভাড়া না দিতে পারায় বাড়িওয়ালা তাদের বের করে দেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD