শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

স্বাস্থ্যকর্মীরা পাবেন দুই মাসের বেতনের সমান বিশেষ সম্মানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : করোনায় আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের বিশেষ সম্মানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই মহামারি আক্রান্ত রোগীদের যেসব চিকিৎসক, নার্স ও স্বাস্থকর্মী সেবা দিচ্ছেন তাদের বিশেষ সম্মানি হিসেবে এককালীন দুই মাসের মূল বেতন দেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আবু ইউছুফ বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে। এজন্য চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে নিয়মিত বেতন ভাতার বাইরে এ ধরনের প্রণোদনামূলক বেতন বা ভাতা দেওয়ার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।’

জানা গেছে, যেসব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী সরাসরি করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন—তারা এই বিশেষ সম্মানি পাওয়ার যোগ্য হবেন। এজন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে পাঠাবে। স্বাস্থ্য সেবা বিভাগ ওই তালিকা যাচাই করে টাকা ছাড় করার জন্য অর্থ বিভাগের সম্মতি নেবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD