শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্বাস্থ্যবিধি মানছে না ঘরমুখো মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। ফলে ঘরমুখো হচ্ছেন মানুষ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বেড়েছে। কিন্তু বাসচালক, হেলপার ও যাত্রীরা স্বাস্থ্যবিধি মানছেন না।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার (১৮ জুলাই) সকালে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল মোড়ে অন্যান্য পরিবহনের চেয়ে দূরপাল্লার বাস বেশি। যার কারণে বাস কাউন্টারের আশেপাশে গাড়ির জটলা লক্ষ্য করা গেছে। এদিকে যাত্রীর চাপ বাড়লেও বাসের হেলপারদের অতিরিক্ত ভাড়া নিতে দেখা যায়নি।

আবুল কালাম নামে এক যাত্রী বলেন, আমি যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড এলাম। এখন দাউদকান্দি যাব। রাস্তায় গাড়ির চেয়ে যাত্রী বেশি।

রাজিয়া বেগম নামে আরেক যাত্রী জানান, ভাড়া বেশি নিচ্ছে না। কিন্তু রাস্তায় মানুষ বেশি।

তিশা বাসের হেলপার রুহুল আমিন জানান, রাস্তায় যাত্রী বেশি ঠিকই কিন্তু আমরা অতিরিক্ত ভাড়া নিচ্ছি না।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উভয়মুখী গাড়ির চাপ বেড়েছে। বিকেলে গাড়ির পাশাপাশি যাত্রীদের চাপও বেশি থাকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD