শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

স্বাস্থ্যবিধি মানলে লকডাউন প্রয়োজন হবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখন করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। এটা ভালো লক্ষণ না। আমাদের দেশে মানুষের মধ্যে করোনা নিয়ে একটা ড্যাম কেয়ার ভাব রয়েছে। এটা ঠিক না। ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করতে হবে। আমেরিকা ও ফ্রান্সে নতুন করে লকডাউন শুরু হয়েছে। আমরা সেই দিকে চেতে চাই না। জনগণ স্বাস্থ্যবিধি মেনে চললে আমাদের দেশে লকডাউন প্রয়োজন হবে না।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনাকালে কিছু লোক ঘরে বসে সমালোচনা করে, তারা জনগনের পাশে দাঁড়ায় না। তাদের কাজই হলো সমালোচনা করা আর মিডিয়ার সামনে বড় বড় কথা বলা। স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে বলেই আমাদের দেশে সুস্থ্যতার হার ৮১ ভাগ। জনসংখ্যার ঘনত্বের তুলনায় আমাদের দেশে মৃত্যুর হার অন্য যে কোন দেশের চাইতে কম। যদিও আমাদের একটি মৃত্যুও কাম্য নয়।

তিনি আরও বলেন, ভ্যাকসিন আনার ব্যাপারের আমাদের চুক্তি হয়েছে। ভ্যাকসিন বাজারজাত হওয়ার সঙ্গে সঙ্গে তা দেশে নিয়ে আসা হবে। পর্যায়ক্রমে দেশের সব মানুষকে করোনা ভ্যাকসিন দেয়া হবে।

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শাহজাহান বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD