শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের

‘স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হচ্ছে সরকার’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

আসন্ন শীতে করোনার ব্যাপক সংক্রমণ প্রতিরোধে জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে সরকার কঠোর হতে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ বার্তা দেন।

মাস্ক পরা বাধ্যতামূলক করার পরও তা মানছেন না অধিকাংশ সাধারণ মানুষ। এতে সংক্রমণ বাড়তে শুরু করেছে। এ অবস্থায় শীতে করোনার ‘সেকেন্ড ওয়েব’ নিয়ে বিশেষজ্ঞদের আশঙ্কার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে ইউরোপের কয়েকটি দেশে নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানে লকডাউন আরোপ করা হয়েছে।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আমাদের দেশেও করোনায় আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এ প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। মাস্ক ব্যবহারসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালনে শিথিলতা দেখে সরকার সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি ঘোষণা করেছে। এ নীতি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। যে কোনো সমাগমে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। জনগণের সুরক্ষায় এ বিষয়ে শেখ হাসিনা সরকার ধীরে ধীরে আরও কঠোর অবস্থানের দিকে যাচ্ছে বলেও বার্তা দেন তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD