বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ কত, জানা গেল

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার অনুমতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিভাগগুলো স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে পারবে বলে সিদ্ধান্ত দিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদ। যে সব বিভাগের স্বল্প সংখ্যক পরীক্ষা নেওয়া বাকি আছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ওই পরীক্ষাগুলো নেওয়ার অনুমতি দেওয়া হয়।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে একাডেমিক কাউন্সিলের এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দসহ একাডেমিক পরিষদের তিন শতাধিক সদস্য সংযুক্ত ছিলেন।

ভার্চুয়াল সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কথিত ’র‌্যাগ-ডে’ নামে অমানবিক, নিষ্ঠুর ও নীতিবহির্ভূত উৎসব আয়োজন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ ’ইথিক্যাল রিভিউ কমিটি’ গঠন করার সুপারিশ করা হয়।

সভায় অনুষদ/বিভাগ/ইনস্টিটিউটকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সমন্বিতভাবে অসমাপ্ত পরীক্ষাসমূহ গ্রহণ ও চূড়ান্ত ফলাফল প্রকাশের অনুমোদন দেয়া হয়। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মৌলিক গবেষণা প্রকল্প গ্রহণ ও গবেষণাধর্মী প্রকাশনার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিভাগগুলোর পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুক কামাল বলেন, যে সব বিভাগে একটি বা দুটি পরীক্ষা নেওয়া বাকি আছে। শিক্ষার্থীরা যদি বিভাগে আসতে সম্মতি জানায় তাহলে সে সব বিভাগ চাইলে তাদের অবশিষ্ট পরীক্ষা নিতে পারবেন। তবে এটা অনলাইনে নেওয়া যাবে না।

পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের জন্য আবাসিক হলে থাকার সুযোগ থাকবে কি-না জানতে চাইলে তিনি বলেন, আবাসিক হল খোলা হবে না।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD