শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

স্রোতে বেরিয়ে এলো সাবমেরিন ক্যাবল!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

পটুয়াখালী প্রতি‌নি‌ধি : কুয়াকাটা সৈকতে মাটির নিচ থেকে বেরিয়ে পড়েছে সমুদ্র থেকে উঠে আসা দেশের দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের হাই ভোল্টেজ ডিসি পাওয়ারের সংযোগ ক্যাবল। এতে যেকোন সম‌য় ইন্টারনেট সং‌যোগে বড় ধরণের বিপর্যয় ঘটতে পারে। সৈকতের জিরো পয়েন্টের পূর্বদিকে বেরিয়ে আসা এ ক্যাবল যেকোন অসাবধনতায় ক্ষতি সাধিত হলে বিছিন্ন হয়ে বন্ধ হয়ে যেতে পারে ল্যান্ডিং স্টেশনের সকল ধরনের সার্ভিস।

ধারণা করা হচ্ছে, গত দুই‌দিন ধরে বঙ্গোপসাগরের ঢেউ আর তীব্র স্রোতে কুয়াকাটা সৈকতের বালু ক্ষয় হয়েছে। আর এতে বালুর নিচ থেকে উপরে উঠে এসেছে কলাপাড়ার লতাচাপলীর মাইটভাঙ্গা গ্রামে স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের ইন্টারনেট ক্যাবল।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) উপ-মহাব্যবস্থাপক তরিকুল ইসলাম জানান, ‘এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে শুক্রবার অথবা শনিবার সংস্কার কাজ শুরু করা হবে।’ বর্তমানে সার্বক্ষণিক নজরদারির জন্য সেখানে নিরাপত্তা প্রহরী নিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ আগস্ট কুয়াকাটা পৌর ‌মেয়রের ভাই বালু তুলতে গিয়ে সাবমেরিন ক্যাবলের পাওয়ার সাপ্লাই অপটিক্যাল ফাইবার লাইন কেটে ফেলে। এতে তাৎক্ষ‌নিকভাবে সারা দেশে ইন্টারনেটের গতি কমে যায়। প্রায় ১২ ঘন্টা পর লাইন‌টির সংযোগ পুন‌রায় স্থাপন করা হয়। ওই ঘটনায় রাষ্ট্রের প্রায় শত‌ কো‌টি এবং সং‌শ্লিষ্ট কোম্পা‌নির প্রায় ৭/৮ লাখ টাকার আ‌র্থিক ক্ষতি হয়। পরে হোসেন মোল্লাসহ ৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD