শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :

স্লটকে ছাঁটাই করল লিভারপুল, নতুন কোচ হচ্ছেন যিনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
স্লটকে ছাঁটাই করল লিভারপুল, নতুন কোচ হচ্ছেন যিনি

দুই মৌসুম দায়িত্ব পালনের পর ওলন্দাজ কোচ আর্নে স্লটকে বরখাস্ত করল ইংলিশ জায়ান্ট ক্লাব লিভারপুল।

সদ্য সমাপ্ত মৌসুমে দলের চরম ভরাডুবির পর অলরেডদের হেড কোচের পদ থেকে ৪৭ বছর বয়সী স্লটকে সরিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছেন বোর্নমাউথের সদ্য বিদায়ী স্প্যানিশ কোচ আন্দোনি ইরাওলা।

নতুন কোচের দায়িত্ব নিয়ে ইতোমধ্যেই ইরাওলার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে লিভারপুল ম্যানেজমেন্ট।

২০২৪ সালে কিংবদন্তি জার্গেন ক্লপের বিদায়ের পর অ্যানফিল্ডের ডাগআউটে বসেছিলেন আর্নে স্লট। নিজের অভিষেক মৌসুমেই বাজিমাত করে লিভারপুলকে তাদের ইতিহাসের ২০তম প্রিমিয়ার লিগের শিরোপা এনে দিয়েছিলেন তিনি।

কিন্তু সাফল্যের সেই চূড়া থেকে স্লটের পতন ঘটল মাত্র এক মৌসুমের ব্যবধানেই। গেল ২০২৫-২৬ মৌসুমে ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে আলেকজান্ডার ইসাক এবং ১১৬ মিলিয়ন পাউন্ডে ফ্লোরিয়ান ভির্টজসহ মোট ৪১৫ মিলিয়ন পাউন্ড খরচ করেও লিগের পঞ্চম স্থানে শেষ করেছে লিভারপুল।

চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কাটলেও চ্যাম্পিয়ন আর্সেনালের চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে মাত্র ৬০ পয়েন্টে মৌসুম শেষ করেছে অলরেডরা। যা ২০১৫-১৬ মৌসুমের পর লিগে তাদের সর্বনিম্ন পয়েন্টের রেকর্ড।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD