শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সড়কে কড়াকড়ি, দৌরাত্ম্য কমেছে ব্যক্তিগত গাড়ির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনার সংক্রমণ বিস্তার রোধে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ বিধিনিষেধের দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি নজরদারিতে ব্যক্তিগত গাড়ির দৌরাত্ম কমেছে।

শুক্রবার ছুটির দিন হওয়ায় সকালে ঢাকার সড়কগুলো গতকালের তুলনায় আরও বেশি ফাঁকা ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিকশা ও ব্যক্তিগত গাড়ি কম চোখে পড়েছে।

সরেজমিনে রাজধানীর মিরপুর, বনানী, বিমানবন্দর সড়ক, প্রগতি সরণি, মোহাম্মদপুর, ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মগবাজার ও শান্তিনগর এলাকা ঘুরে দেখা যায়-এসব সড়কে গাড়ির সংখ্যা কম। যে কয়টি গাড়ি বের হয়েছিল সেগুলোকে আবার পুলিশের জিজ্ঞাসাবাদের মধ্যে পড়তে হয়েছে।

এদিকে নিয়ম ভেঙে রাস্তায় বের হওয়ায় ডিএমপির ট্রাফিক বিভাগ ৬৮টি গাড়িকে ১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩২০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মোবাইল কোর্ট জরিমানা করেছে ২০৮ জনকে।

কঠোর লকডাউনের প্রথম দিনেও ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল দাপিয়ে বেড়াচ্ছিল রাজধানী। তবে সেদিন জরিমানা গুনতে হয়েছে অনেক যানকে।

মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সোহেল রানা বলেন, আজকে রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম, যেসব গাড়ি বের হয়েছে বেশিরভাগ জরুরি প্রয়োজনে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD