শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২

নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। এ দুটি ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

নিহতরা হলেন, শিব্বির আহমেদ (২৫) উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের জিগাতলা গ্রামের মাওলানা আজিজুর রহমানের ছেলে এবং আবুল হোসেন (৫৫) উপজেলার ডুমুরিয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে। শিব্বির লক্ষীপুর জেলার টুংচুর মাদ্রাসার কামিলের শিক্ষার্থী ছিল।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন জানান, আজ বুধবার দুপুর আড়াইটার দিকে চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সোনা চাকা বাজার সংলগ্ন সড়কে বালুবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিব্বির আহমেদ (২৫) গুরুত্বর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওসি আরো জানায়,স্থানীয়রা পিকআপ ভ্যানটি আটক করলে পুলিশ জব্দ করে থানায় নিয়ে আসে। তবে ঘটনার পর পরই চালক পালিয়ে যায়।

এদিকে আজ দুপুর ২টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়া পাড়া বাজারের সংলগ্ন ডুমুরিয়ার টেক এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও নসিমন গাড়ির সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো এক সিএনজি আরোহী কুলসুম (২৫) আহত হয়।

নিহত আবুল হোসেন (৫৫) উপজেলার ডুমুরিয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন,আজ বুধবার দুপুর ২টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়া পাড়া বাজারের সংলগ্ন ডুমুরিয়ার টেক এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও নসিমন গাড়ির সংঘর্ষে আবুল হোসেন গুরুত্বর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় সুধারামা থানার পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD