শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সড়ক দুর্ঘটনায় ৩ অটোরিকশাযাত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত দুজন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার কলিকাপ্রসাদ নয়াহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি ভৈরর থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। পথে কলিকাপ্রসাদ নয়াহাটি এলাকায় নিকলী থেকে ভৈরবগামী অটোরিকশাকে চাপা দেয় ট্রাকটি।

এতে ঘটনাস্থলেই এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়। আহত হন কমপক্ষে চারজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্যরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। ভৈরব থানার ওসি মামুনুর রহমান জানান, দুর্ঘটনায় আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD