শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হকিতে ৪১ বছর পর পদক পেল ভারত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : টোকিও অলিম্পিকের হকি ইভেন্টে দুর্দান্ত খেলেছে ভারতের নারী ও পুরুষ দুদলই। দীর্ঘ ৪১ বছর পর ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর ছিল ভারতীয় পুরুষ দল। তবে সেমিফাইনালে বেলজিয়াম তাদের সেই স্বপ্ন ধুলিস্যাৎ করে দেয়।

এই অলিম্পিকের সোনা থেকে নজর নিচে নামিয়ে ব্রোঞ্জের লড়াইয়ে মনোযোগী হয় মানপ্রিত সিংদের দল। পদক নিয়ে ফিরতেই হবে এবার।

অবশেষে সেই প্রতিজ্ঞায় সফল ভারতের পুরুষ দল। ৪১ বছর পর হকিতে দেশকে পদক এনে দিলেন তারা। বৃহস্পতিবার শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ভারত।

ম্যাচে যদিও ০-১ গোলে পিছিয়ে প্রথম কোয়ার্টার শেষ করে ভারত। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই সিমরনজিৎ গোল করে সমতায় ফেরান। লড়াইয়ে ফেরে ভারত।

দ্বিতীয় কোয়ার্টারে চলেছে গোল দেওয়া আর শোধের দুর্দান্ত লড়াই। জার্মানি পর পর দুই গোলে ৩-১ গোলে লিড নেয়। কিন্তু ভেঙে পড়েননি ভারতীয় খেলোয়াড়রা। দুই গোলই শোধ করে ফের লড়াইয়ে ফিরে আসেন। ৩-৩ সমতায় শেষ হয় দ্বিতীয় কোয়ার্টার।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি পেয়ে লিড পায় ভারত। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রূপিন্দর পাল সিংহ।

এর কিছুক্ষণের মধ্যেই সেই লিড বাড়িয়ে নেয় তারা। ৫-৩ গোলে এগিয়ে গিয়ে ব্রোঞ্জ পদকের রঙ দেখতে শুরু করে ভারত।

চতুর্থ কোয়ার্টারে সমতায় ফিরতে প্রাণপণ চেষ্ট করে জার্মানি। গোলরক্ষককে বসিয়ে একজন বাড়তি ফিল্ড খেলোয়াড়কে নিয়ে এসেও চেষ্টা করে তারা। একের পর এক পেনাল্টি কর্নার আটকে দেয় তারা।কিন্তু ভারতের রক্ষণকে ভাঙতে পারেনি তারা। ফলে ৫-৩ গোলে জয়লাভ করে টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ নিজেদের করে নেয় ভারত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD