শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

হঠাৎ মাইক্রোবাসে আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ অগ্নিকাণ্ডে একটি মাইক্রোবাস পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মনিরুজ্জামান জানান, কালিয়াকৈরের মৌচাক রেন্ট-এ কার থেকে মাইক্রোচালক সোহেল ভাড়ায় যাত্রী বহন করে থাকেন।

প্রতিদিনের মতো শুক্রবার সকালে মৌচাক রেন্ট-এ কারে মাইক্রোবাসটি নিয়ে বেরিয়ে যানচালক। ভাড়া না হওয়ায় সারাদিনই এটি স্ট্যান্ডে পার্কিং করে রাখা হয়। রাত নয়টার দিকে মাইক্রোবাসটি বাসায় নিয়ে যাওয়ার জন্য চালক সোহেল ভেতরে উঠে চালু করার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে। পরে সোহেল কৌশলে সেটি থেকে বেরিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই সেটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কিভাবে আগুন লাগে তার কারণ জানতে পারেনি ফায়ার সার্ভিস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD