মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার তাগিদ ফলকার তুর্কের ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প মন্ত্রীর কাছে শুনি ‘তার লম্বা, তাই বিদ্যুৎ চলে যায়’: ডেপুটি স্পিকার সৌদির তেল স্থাপনায় ফের হামলা চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের

হঠাৎ রাজকীয় লুকে পলাশ-ইভানা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

হঠাৎই নতুন রূপে ধরা দিলেন ছোটপর্দার জনপ্রিয় জুটি জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা। দর্শকদের মাঝে এই লুক রীতিমতো সৃষ্টি করেছে নানা কৌতূহলও!

সম্প্রতি এই দুই তারকাকে সামাজিক মাধ্যমে রাজকীয় সাজপোশাকে দেখা গেছে। তাদের পরনে ছিল জমকালো ঐতিহ্যবাহী পোশাক, যা দেখে ভক্তদের মনে হয়েছে যেন সম্রাট-সম্রাজ্ঞী!

গত রোববার পারসা ইভানা তার ভেরিফায়েড পেজে এই ছবিটি শেয়ার করার পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তদের কৌতূহলী মন্তব্য উপচে পড়ছে। বিশেষ করে অনেকেই যুগল হিসেবে তাদের এই রসায়নের প্রশংসা করেছেন।

তবে জানা গেছে, কোনো নতুন নাটক বা ওয়েব ফিল্মের জন্য নয়, বরং খুব শীঘ্রই পলাশ ও ইভানাকে একটি পানীয় পণ্যের নতুন বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে। সামাজিক মাধ্যমে প্রকাশিত এই ছবিটি ছিল সেই বিজ্ঞাপনচিত্রেরই বিশেষ লুক।

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ ও ‘ইভা’ চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন এই জুটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD