শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হতদরিদ্রদের স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

হতদরিদ্রদের স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বলেছেন, দরিদ্র জনগোষ্ঠী যাতে সুন্দর জীবনযাপন করতে পারে তা আমাদের খেয়াল রাখতে হবে। সিটি কর্পোরেশনের একার পক্ষে এটি সম্ভব নয়। এজন্য সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসতে হবে। রোববার গুলশান ২ নম্বরে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের উদ্যোগে “নারীর র্মযাদা ও সুরক্ষা” শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

মেয়র আরো বলেন, শহরে বসবাসরত দরিদ্রদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, কমিউনিটি ভিত্তিক সংগঠন শক্তিশালী করা, নারীদের দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থান তৈরি করা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদেরকে দারিদ্র বান্ধব নগর ব্যবস্থাপনা ও পরিকল্পনা জোরদার করতে হবে। তিনি বলেন, নারীদেরকে স্কিল ডেভেলপমেন্ট করতে আমাদের কাজ করতে হবে। স্কিল ডেভলপমেন্টের কোনও বিকল্প নাই। বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে, নারীরা যেন স্বাবলম্বী হতে পারেন, সেটি অবশ্যই করতে হবে। আর সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজ করে যাচ্ছেন।

আতিকুল ইসলাম বলেন, আপনারা জেনে খুশি হবেন যে, মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বস্তিবাসীদের কিভাবে স্থায়ী আবাসন করা যায় সে ব্যাপারে আমাকে ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। সেইদিন আর বেশি দূরে নয় যে আমরা আমাদের হতদরিদ্রদের স্থায়ী আবাসন করতে পারবো। এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করে যাচ্ছি। মেয়র আরো বলেন, প্রতিদিন ঢাকায় ১৪ হাজার লোক আসছে। এটি সীমাবদ্ধ করে দেওয়া দরকার। যারা গ্রামে আছেন তারা শহরে না এসে গ্রামে থাকুন। গ্রামে অনেক ডিমান্ড আছে। আপনারা জীবিকা নির্বাহ সেই গ্রাম থেকেও করতে পারবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক আব্দুল মান্নান, প্রকল্পের পরিচালন সমন্বয়ক শাহীন পারভীন ও ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর রাষ্টন বক্তব্য রাখেন।###

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD