শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হতাশ অস্ট্রেলিয়ার অধিনায়ক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১

ক্রীড়া ডেস্ক : প্রথম ম্যাচে ২৩ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। পরের ম্যাচে ৫ উইকেটে। আজ শুক্রবার (৬ আগস্ট) তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। যা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়। তবে ১২৭ রান করেও জয় পাওয়াটা বাংলাদেশের জন্য দারুণ কিছু। বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে।

টানা তিন ম্যাচ হেরে যারপরনাই হতাশ অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। ব্যাট হাতে সুযোগ কাজে লাগাতে না পারার হতাশা তার মধ্যে একটু বেশিই কাজ করছে।

ম্যাচ শেষে যেমনটা বলেছেন তিনি, ‘বোলাররা আজ ভালো বল করেছে। ১২০-১৩০ রানের মধ্যে আটকে রেখে আমাদের ম্যাচে রেখেছিল। কিন্তু ব্যাট হাতে আমরা সুযোগটা কাজে লাগাতে পারিনি। যেটা খুবই হতাশাজনক।’

‘সহজ টার্গেট ছিল। কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারিনি। আমরা জানতাম তাদের শেষ দিকের বোলিং সত্যিই কঠিন। তাদের কিছু কিছু বোলার ওভার প্রতি ৪-৫ রানের বেশি দিবে না। সেক্ষেত্রে প্রয়োজনীয় রান রেট যদি ৬-৭ এ চলে যায় তাহলে চ্যালেঞ্জিং হবে। আর ৮ এ চলে গেলে কঠিন হবে।’ যোগ করেন তিনি।

সিরিজ হারলেও শেষ দুটি ম্যাচ জিততে চান ওয়েড, ‘যেকোনো সময় যেকোনো ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। আমরা সেটা মাথায় রেখেই সিরিজের বাকি ম্যাচ দুটি খেলবো। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সুতরাং প্রত্যেকটি ম্যাচই খুব মূল্যবান।’

অভিষেকেই হ্যাটট্রিক করা অস্ট্রেলিয়ার নাথান এলিস সম্পর্কে তিনি বলেন, ‘হ্যাঁ সে দারুণ খেলেছে। প্রথম ম্যাচটি দারুণ উপভোগ করেছে। সে হয়তো ৩৪ রান দিয়ে কোনো উইকেট না পেয়েই তার কোটা শেষ করতে পারতো। কিন্তু শেষ ৩ বলে ৩ উইকেট নিয়ে হ্যাটট্রিক করলো।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD