রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না

হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

মাদকের ব্যাপারে সংসদে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করেছি আমরা। আশা করি, মৃত্যুদণ্ড যেহেতু সর্বোচ্চ শাস্তি এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, কারণ জনগণসহ আইন-প্রশাসন ছাড়া আমরা মাদক নির্মূল করতে পারব না—বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রোববার দুপুরে রংপুরে আলোচিত চার খুনের ঘটনাস্থল পরিদর্শন এবং নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

রংপুরের চার খুনের ঘটনা তুলে ধরে তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডটি লোমহর্ষক ও মর্মান্তিক, যার নিন্দা জানানোর ভাষা আমার নেই। আমি তাদের বাসায় এসে যতটুকু বুঝতে পারলাম, মাদকাসক্ত হয়ে তারা হয়তো আমাদের প্রিয় স্যার গণপতি চক্রবর্তীকে সব সময় ডিস্টার্ব করত। সে কারণে হয়তো উনি বাধা দিতে গিয়েছিলেন এবং হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

মন্ত্রী বলেন, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন দুইজন মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিও দিয়েছে। বর্তমান সরকার এ ধরনের সব হত্যাকাণ্ডের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে।

তিনি বলেন, মূল আসামিরা তো স্বীকারোক্তি দিয়েছে যে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এখানে সন্দেহ থাকার কোনো কারণ নেই। আর আমার মনে হয়, মাদকই আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির মূল কারণ।

এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD