রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯

হত্যার পর লাশ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরলেন ক্যাব চালক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০

এক নারীকে ক্যাবের মধ্যে খুন করে মরদেহ নিয়ে দিনভর শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান অ্যাপ ক্যাবের চালক। এরপর রাত গভীর হলে খালের মধ্যে মরদেহ ফেলে দেন। এদিকে সারাদিন নিখোঁজ থাকায় পরিবারের লোকজন পুলিশের দ্বারস্থ হয়। পুলিশের তদন্তে বেরিয়ে আসে, তিনি হত্যার শিকার হয়েছেন। রাতেই উদ্ধার হয় মরদেহ। পরে অভিযুক্ত ক্যাব চালককে গ্রেপ্তার করা হয়।

লোমহর্ষক ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউতে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনার সূত্রপাত মুদিয়ালি এলাকায়। ৪৫ বছরের লক্ষ্মী দাসের বাড়ি ওই এলাকায়। একই এলাকাতে থাকেন অ্যাপ ক্যাব চালক শিবশঙ্কর মান্না। লক্ষ্মী মুদিয়ালি এলাকায় গৃহপরিচারিকার কাজ করেন।

নিহতের স্বামী সুভাষ দাস জানান, অন্যদিনের মতো শুক্রবার সকালে কাজে যান লক্ষ্মী। কিন্তু দুপুর বেলা বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। লক্ষ্মীর স্বামী জানতে পারেন, সাড়ে ১০ টা নাগাদ একটি বাড়ির কাজ শেষ করে বেরিয়েছিলেন লক্ষ্মী। এরপর যে বাড়িতে তার যাওয়ার কথা ছিলো সেখানে তিনি যাননি। এ দিকে লক্ষ্মীর ফোনও বন্ধ পাচ্ছিলেন তারা। এরপর চারু মার্কেট থানায় অভিযোগ জানান লক্ষ্মীর স্বামী সুভাষ দাস।

এ দিকে স্থানীয় বিভিন্ন সূত্র থেকে লক্ষ্মীর পরিবারের সদস্যরা জানতে পারেন পাড়ার ক্যাব চালক শিবশঙ্কর মান্নার সঙ্গে কথা বলতে দেখা গেছে লক্ষ্মীকে। এই খবরের মধ্যে শিবশঙ্করেরও কোনো খোঁজ মিলছিলো না। তিনিও বাড়িতে ফেরেননি।

পুলিশ জানায়, লক্ষ্মীর পরিবারের কাছ থেকে তদন্তকারীরা জানতে পারেন যে কয়েক মাস আগে শিবশঙ্করকে ক্যাবের কিস্তির টাকা মেটানোর জন্য ৩০ হাজার টাকা ধার দিয়েছিলেন লক্ষ্মী। সেই টাকা তিনি বার বার ফেরত চাইছিলেন। কিন্তু টাকা ফেরত দিচ্ছিলেন না শিবশঙ্কর। এই সূত্র মিলিয়ে পুলিশ শিবশঙ্করের খোঁজ করতে থাকে। শেষে গভীর রাতে শিবশঙ্করের খোঁজ মেলে। তাকে পুলিশ জেরা করতে শুরু করলে তিনি খুনের কথা স্বীকার করেন।

তবে পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, শিবশঙ্কর নিজেই শুক্রবার গভীর রাতে এক বন্ধুকে ঘটনার কথা জানিয়ে দেন। সেই সূত্র ধরেই শিবশঙ্করকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলা শুরু করেছে টালিগঞ্জ থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, জেরায় অভিযুক্ত জানায় শুক্রবার সাড়ে ১০টা নাগাদ রাস্তায় লক্ষ্মীর সঙ্গে দেখা হয়ে যায় তার। লক্ষ্মী টাকা চাইলে তাকে নিজের ক্যাবে উঠতে বলেন শিবশঙ্কর। তারপর সাদার্ন অ্যাভিনিউতে রাস্তার পাশে গাড়ি দাড় করিয়ে এসি চালিয়ে আচমকাই লক্ষ্মীর গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন। ক্যাবের মধ্যেই মৃত্যু হয় লক্ষ্মীর। তারপর তার দেহ নিয়ে শহরের রাস্তায় রাস্তায় ঘুরতে থাকেন শিবশঙ্কর। শেষ পর্যন্ত রুবি মোড় থেকে কিছুটা ভিতরে খালের মধ্যে দেহটা ফেলে পালিয়ে আসেন। পরে ভবানীপুর এলাকা থেকে শিবশঙ্করের রক্তমাখা গাড়ি উদ্ধার হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD