শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

হবিগঞ্জে ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক: দুই তদন্ত কমিটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হওয়া ট্রেন উদ্ধার করা হয়েছে। ১২ ঘণ্টা পর রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহজীবাজার স্টেশন মাস্টার কাইয়ুম ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধার শেষে লাইন মেরামত করা হয়। রাত সাড়ে ১২টায় ট্রেন চলাচল শুরু করে।

এদিকে দুর্ঘটনার তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কেন্দ্রীয় তদন্ত কমিটি। এর প্রধান করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম (পূর্ব) এর প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীনকে। ৪ সদস্য বিশিষ্ট এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অপরদিকে বিভাগীয় তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাণিজ্যিক পরিবহন কর্মকর্তা (দ্বিতীয়) মাইনুল ইসলামকে। ৫ সদস্য বিশিষ্ট এ কমিটিকেও তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন শাহজীবাজার রেল স্টেশনের কাছে পৌছালে এর ৫টি বগি লাইনচ্যুত হয়। এ সময় বগিগুলোর মধ্যে দুটি তেলের ট্যাংক লিকেজ হয়ে ডিজেল পড়তে থাকে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় নারী, পুরুষ, শিশুরা বালতি, মগ, হাড়ি নিয়ে তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েন। অনেকেই রাস্তায় ভেসে যাওয়া তেলও সংগ্রহ করেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া ও মৌলভীবাজারের কুলাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন সন্ধ্যায় দুর্ঘটনাস্থলে পৌছে। দীর্ঘ চেষ্টা শেষে রাত সোয়া ১১টায় দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়।

রেল কর্তৃপক্ষ জানায়, লিকেজ হওয়া দুটি ট্যাংকে প্রায় ৮০ হাজার লিটার ডিজেল ছিল। যার অধিকাংশই পড়ে গেছে। এ তেলের বাজার মূল্য অন্তত ৫০ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD