রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’, চীনে নিরাপদ আশ্রয়ে ৬ লাখের বেশি মানুষ পাটগ্রাম সীমান্তে ৩ ভারতীয়কে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও জনতা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী হরমুজ ইস্যুতে আলোচনা করতে ওমানে আরাগচি তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের আমার সম্মান নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে: পরীমনি ডিএমসিতে শিক্ষার্থীদের সঙ্গে স্ত্রীসহ সেলফিতে প্রধানমন্ত্রী

হরমুজ ইস্যুতে আলোচনা করতে ওমানে আরাগচি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হরমুজ ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা করতে ওমানের রাজধানী মাসকাটে পৌঁছেছেন। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এবং এর নিরাপত্তা-সংক্রান্ত ব্যবস্থা নিয়ে তেহরান ও মাসকাটের চলমান আলোচনার অংশ হিসেবে এই সফর করছেন আরাগচি।

জানা গেছে, গত দুই মাস ধরে এ বিষয়ে ইরান ও ওমানের মধ্যে ধারাবাহিক আলোচনা চলছে।

ইরানের কর্মকর্তারা বারবার বলে আসছেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এবং এর ব্যবস্থাপনা পরিচালনা করা তাদের সার্বভৌম অধিকার।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের অতীতের ইতিহাস হলো বিভিন্ন চুক্তি লঙ্ঘন বা ভঙ্গ করা।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান নতুন করে কোনো আলোচনার অনুরোধ করেনি। তবে মধ্যস্থতাকারীরা তেহরানে এলে তাদের স্বাগত জানানো হবে।

বাঘেইর অভিযোগ, যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়ে এবং ইরানের তেল রপ্তানির ক্ষেত্রে দেওয়া ছাড় (এক্সেম্পশন) প্রত্যাহার করে সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘন করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD