শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হাইকোর্টের ১২টি বেঞ্চে রোববার থেকে চলবে বিচার কাজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের মধ্যেই বিচারপ্রার্থী ও আইনজীবীদের সুবিধার্থে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১২টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। রোববার (৮ আগস্ট) থেকে এই ১২টি বেঞ্চে বিচার কাজ চলবে।

শনিবার (৭ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশনাক্রমে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশব্যাপী করোনার সংক্রমণ রোধকল্পে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আগামী রোববার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকাল সোয়া ৪টা পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য বেঞ্চ গঠন করা হলো।

বেঞ্চগুলো হলো- বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে ফৌজদারি বেঞ্চ, বিচারপতি মো. রইস উদ্দিন ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে ফৌজদারি বেঞ্চ, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে ফৌজদারি বেঞ্চ, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে রিট বেঞ্চ এবং বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে রিট ও ফৌজদারি-দুদক মামলার বেঞ্চ।

এছাড়াও বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে দেওয়ানি বেঞ্চ, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে রিট বেঞ্চ, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম. জাহিদ সারওয়ারের সমন্বয়ে ফৌজদারি বেঞ্চ, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে কোম্পানি ও অ্যাডমিরালিটি সংক্রান্ত মামলার বেঞ্চ, বিচারপতি মাহমুদুল হকের নেতৃত্বে একক দেওয়ানি বেঞ্চ এবং বিচারপতি মো. সেলিমের নেতৃত্বে ফৌজদারি মামলার বেঞ্চে বিচার কার্যক্রম চলবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD