শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অতীতের ফ্যাসিবাদ থেকে আগামীর ফ্যাসিবাদ হবে আরও ভয়াবহ : ডা. শফিকুর রহমান রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস জনি নন্দী পুলিশ হেফাজতে চট্টগ্রামের চান্দগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল সু চির কারাদণ্ডের মেয়াদ কমালেন প্রেসিডেন্ট হ্লেইং নিজ ক্যাম্পাস জাবিতে মরণোত্তর সম্মাননায় সিক্ত হুমায়ূন ফরীদি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ পাম্পে তেল নিতে গিয়ে আগুনে পুড়ল মাইক্রোবাস রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র শনিবার ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চলতি সপ্তাহে আসবে আরও ১ লাখ ৬৪ হাজার টন পরিশোধিত জ্বালানি

হাওরে শতভাগ, সারাদেশের ৩৯ ভাগ বোরো ধান কাটা শেষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

হাওরের প্রায় শতভাগ (৯৯ শতাংশ) ও সারা দেশের ৩৯ ভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের নানান উদ্যোগ গ্রহণের ফলে হাওরের ধান সফলভাবে কাটা শেষ হয়েছে। আশা করা যায়, আগামী জুন মাসের মধ্যে সারা দেশের বোরো ধান শতভাগ কাটা সম্পন্ন হবে। সোমবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানোর আহ্বান জানিয়েছেন। সে লক্ষে ইতোমধ্যে কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। খুব শিগগিরই এগুলোর বাস্তবায়ন শুরু হবে।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু হাওরে এ বছর বোরো আবাদ হয়েছে ৪ লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে। এর মধ্যে রোববার পর্যন্ত মোট কাটা হয়েছে ৪ লাখ ৩৯ হাজার হেক্টর, যা হাওরভুক্ত মোট আবাদের শতকরা ৯৯ ভাগ। সারা দেশে বোরো আবাদ হয়েছে ৪৭ লাখ ৫৪ হাজার ৪৪৭ হেক্টর জমিতে। এর মধ্যে কাটা হয়েছে ১৮ লাখ ১৮ হাজার হেক্টর, যা মোট আবাদের শতকরা ৩৯ ভাগ।

সারা দেশে মোট ১৪টি কৃষি অঞ্চল ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, যশোর, খুলনা, বরিশাল এবং ফরিদপুরে প্রায় ৫৫ লাখ ৭০ হাজার ৩৬১ জন কৃষি শ্রমিক ধান কাটায় নিয়োজিত আছেন। হাওরের মতো সফলভাবে নিরাপদে অন্য অঞ্চলের বোরা ধান কাটার জন্য যেখানে প্রয়োজন সেখানে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের ব্যবস্থাপনায় এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে কৃষি শ্রমিককে পাঠানো অব্যাহত রয়েছে।

পাশাপাশি, সারা দেশে এক হাজার ৪৯৭টি কম্বাইন হারভেস্টার ও ২ হাজার ৪৫৫টি রিপার ধান কাটায় ব্যবহার হচ্ছে বলেও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD