বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হাজী সেলিমের ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ : নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় হাজী সেলিমের ছেলে ইফরান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় ‘মারধর ও হত্যা চেষ্টা’ মামলা হয়েছে। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।

গত রাতে সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর এই কর্মকর্তা ও তার স্ত্রীকে মারধর করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধানমন্ডি থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন আহত নৌবাহিনীর কর্মকর্তা। এ সময় নৌবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা থানায় উপস্থিত ছিলেন।

হাজী সেলিমের গাড়িটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। গতকাল রাতে কলাবাগান মোড়ে মারধরের এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তখন গাড়িতে ছিলেন না সংসদ সদস্য হাজী সেলিম। তবে সংসদ সদস্যের স্টিকার লাগানো ছিলো। গাড়িতে হাজী সেলিমের ছেলে ও তার নিরাপত্তারক্ষীরা ছিলেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD