বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হাজী সেলিম জামিনে মুক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজি সেলিম কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, দুপুর ১টায় সেলিমের নেতৃত্বে কেন্দ্রীয় কারাগারের একটি টিম হাজী সেলিমের জামিনের কাগজপত্র নিয়ে বিএসএমএমইউতে প্রবেশ করেন। পরে বিএসএমএমইউ কর্তৃপক্ষের কাছে তাকে বুঝিয়ে দেন। সরিয়ে নেওয়া হয় কারা পুলিশের নিরাপত্তা।

গত ৬ ডিসেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ হাজি সেলিমকে জামিন দেন। একইসঙ্গে ১০ বছর দণ্ডের বিরুদ্ধে হাজী সেলিমকে আপিলের অনুমতি দেওয়া হয়।

দুদকের করা মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাজি সেলিম হাইকোর্টে আপিল করেছিলেন। এই আপিলের ওপর গত বছরের ৯ মার্চ রায় দেন হাইকোর্ট। রায়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তার ১০ বছরের সাজা বহাল রাখেন হাইকোর্ট। আর সম্পদের তথ্য গোপনের অভিযোগে তিন বছরের সাজা থেকে তাকে খালাস দেওয়া হয়।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় চলতি বছরের ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছিল।

হাইকোর্টের রায় অনুসারে গত ২২ মে হাজি সেলিম বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তিনি জামিনের আবেদন জানান। ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক জামিন আবেদন নাকচ করে হাজি সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তিনি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করার পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD